Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংস্কার কমিশনের প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি: নজরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 150

সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি বাধা দিবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, আমরা আজ নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছি। তারা এই মুহূর্তে কি করছে এবং জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কি এই বিষয়গুলো নিয়ে আমরা মতবিনিময় করেছি। আমরা জেনেছি কমিশনের পক্ষ থেকে তারা একটি কর্মসূচি গ্রহণ করেছে যে তারা কবে কি করবেন। এটা তারা প্রচলিত আইন অনুযায়ী করেছেন। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হাল নাগাদকরণ।

তিনি আরও বলেন, প্রায় ৩০ লাখ ভোটার আছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের আগে তালিকাভুক্ত করা হয়নি। তারা বাদ পড়ে গিয়েছিল। তবে এর মধ্যে আবার ১৫ লাখ ভোটার বাদ পড়ে যাবে কারণ তারা মারা গিয়েছে। অর্থাৎ নতুন করে ১৫ লাখ ভোটার যুক্ত হচ্ছেন।

এখন নির্বাচনের বিষয় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী আপনারা জানেন একটা সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এটা আইন। তবে এই আইন অনুযায়ী এখন দেশ চলছে না। তাই এই মুহূর্তে রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজন করতে হবে। যদি মে ও জুন মাসের মধ্যে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতি থাকে। তাহলে কারো কোন প্রাসঙ্গিক সমস্যা থাকলে সেটা দূর করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা উচিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংস্কার কমিশনের প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি: নজরুল

প্রকাশের সময় : ১০:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫