Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 298

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৪টার দিকে ফতুল্লায় রেললাইনের ওপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মামুন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইনের পাশে মৃত সমন আরী বেপারীর ছেলে। তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।

মামুনের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, বৃহস্পতিবার বালু, ইট লোড-আনলোড করে রাত ২টা বাসায় চলে যান মামুন। তিনি আবার রাত সাড়ে ৪টায় প্রতিষ্ঠানের সামনে এসে দাঁড়ান। ওই সময় অনেকগুলো গুলির শব্দ শুনতে পাই। পরে আমরা দৌড়ে গিয়ে দেখি নিচে পড়ে আছেন মামুন। তখন দুই যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান।

পরে গুলিবিদ্ধ মামুনকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, নিহত মামুন ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন। প্রতি রাতে এসব লোড-আনলোডের সময়ে উপস্থিত থাকেন তিনি। রাত সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়। ওই সময় তাকে গুলি করা হয়। তার ডান চোখে অস্ত্র ঠেকিয়া গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১১:৩৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫