বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন আজকের ই-পেপার (২৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন দল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 229

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি নাগাদ দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে আলোচনা চলছে।’

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রধান শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। এর আগে সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা ৮দাবি নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি । নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।

চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে।
খুনিদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে।

যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবেনা যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জের প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন দল

প্রকাশের সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫