সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক এহতেসাম-উল হক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 161

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. এহতেসাম-উল হককে নিয়োগ দেওয়া হয়েছে। ড. এহতেসাম-উল হক বর্তমানে পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত। গত ৩০ জানুয়ারি তার নিয়োগে ফাইল অনুমোদন হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৪ জানুয়ারি চাকরির বয়সসীমা শেষ হওয়ায় অবসরোত্তর ছুটিতে যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম। তার পর থেকে পদটি ফাঁকা ছিল।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ২১ আগস্ট অধ্যাপক নেহাল আহমেদ মাউশির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন।

এরপর মাউশির রুটিন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। পরে তাকে মহাপরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।

এদিকে একই দিনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) গুরুত্বপূর্ণ অর্থ ও ক্রয় উইংয়েও পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা গোপীনাথ পাল। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের গণিতের অধ্যাপক তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক এহতেসাম-উল হক

প্রকাশের সময় : ০১:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫