Dhaka ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসি’র স্মৃতিচারণ করলেন ওসি সালাউদ্দিন 

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 332
২০০৪ সালের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওসি মিজানুর রহমান। তার স্মৃতিচারণ অনুষ্ঠানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন স্মৃতিচারণ করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ওসি তদন্ত মোঃ রাশিদুল ইসলাম, পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, পাট্টা  ইউনিয়ন পরিষদের মেম্বার ও পাংশা  উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অতুল সরকার ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, ২০০৪ সালের ৩১ শে জানুয়ারি রাত বারোটার দিকে  পাংশার পাট্টা ইউনিয়নের জাগিরকয়া বাজারের পুর্ব পাশে রাস্তার উপরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে রাত বারোটার দিকে ওসি মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাতে গেলে, রাস্তার পাশে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ওসিকে লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ওসি মিজানুর রহমান।

এলাকা সুত্রে জানা যায়, তৎকালীন পাংশা দক্ষিণ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সজল গ্রুপের প্রধান,সজলের নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়। পরবর্তীতে সজল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলেও অন‍্যান‍্য আসামীরা বিভিন্ন সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

নিহত ওসি’র স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন বলেন মিজানুর রহমান ছিলেন একজন সৎ এবং সাহসী পুলিশ অফিসার। তিনি দেশের জন্য সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন। এমন সাহসী পুলিশ অফিসার পুরো পুলিশ বাহিনীর জন্য গর্বের বিষয়।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসি’র স্মৃতিচারণ করলেন ওসি সালাউদ্দিন 

প্রকাশের সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫