সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এক দফা, না মানলে আন্দোলন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 193

সরকারের প্রতিনিধি দলের কাছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির এক দফা দাবি জানিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

দাবি পূরণ না হলে সারা রাত তিতুমীর কলেজের সামনে আন্দোলন এবং আমরণ অনশন করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্যে মহাখালী রেলপথ, আমতলী এবং গুলশান বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি করবেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজের প্রায় আড়াইশ শিক্ষার্থী রাস্তায় নেমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর আগে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তিতুমীর কলেজসহ ৭ কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

২৭ জানুয়ারি (সোমবার) অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা শেষে তিনি এ ঘোষণা দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এক দফা, না মানলে আন্দোলন

প্রকাশের সময় : ১২:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫