Dhaka ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

ঘন কুয়াশা : বাস-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 116

রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও তিন চাকার মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো চারজন। তবে, তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুর গামী তিন চাকার মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত ঘন কুয়াশার কারণে কোচটি মাহেন্দ্রর মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর তিন যাত্রী মারা যান। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মাহেন্দ্রকে চাপা মেরে কোচটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি তবে, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘন কুয়াশা : বাস-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশের সময় : ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫