সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল

৫ দাবি পূরণ না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 149

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে বাকি পাঁচ দাবি পূরণে আশ্বাস না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সেসব দাবি পূরণে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা।

পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে নিউমার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ কোনো গাড়ি সাত কলেজের সামনে দিয়ে চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে তারা ঢাকা কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকের সঙ্গে বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুর ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমাদের কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ পার করেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭ কলেজের শিক্ষার্থীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমরা এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানাই। বিষয়টি সমাধানের জন্য সকালে আমরা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমরা ৬ দফা উত্থাপন করেছিলাম। সেখানে একটি দাবি ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিল করে সাত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমলে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে। এর জন্য তাদের আমরা সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, কিন্তু আমাদের এখনও পাঁচটি দাবি বাকি। আমাদের এ দাবিগুলো মেনে নেওয়ার কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়নি। আমাদের একটি দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইডেন ও বদরুন্নেসাসহ ৭ কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচির মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করেছে। এর দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে- আমাদের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা করেছে নিউমার্কেট থানা পুলিশ। এই হামলার সঙ্গে জড়িত এসি, ওসিসহ সবাইকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

মঈনুর ইসলাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে আসার দায় প্রো-ভিসির। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই প্রো-ভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ সব দাবি মেনে নেওয়া না হলে আমরা নিউমার্কেট থানা ঘেরাও করবো। পাশাপাশি ঢাকা কলেজসহ ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দেব না। আমরা আশা করি এর মধ্যে সরকার পক্ষ হতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করবে। আমরা কোনো সংঘাত চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই। আমরা মূলত একটা প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলাম, কিন্তু তারা তা আমলে নেয়নি, তাই আমাদের এই কর্মসূচি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ দাবি পূরণ না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫