সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল

সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 289

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জানা গেছে, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কার্যালয়ে যান সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল। এ সময় কথা না বলেই তাদের বের করে দেয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে যান ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে। নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট-পাটকেল নিক্ষোপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

পরে ঢাবির সহ-উপাচার্যের বহিষ্কার দাবিতে রাজধানীর ৭টি পয়েন্টে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যেই সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভায় বসছেন ঢাবি উপাচার্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা

প্রকাশের সময় : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫