Dhaka ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

আদানি সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় : জ্বালানি উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 217

ভারতীয় কোম্পানি আদানি সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় বলে জানালেন বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

আজ শনিবার মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে জ্বালানিবিষয়ক এক সেমিনারে এ কথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমার প্রতিদিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সবসময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়।’

জ্বালানিখাতে সরকারি ভর্তুকি নিয়ে হতাশা ব্যক্ত করে ফাওজুল কবির খান বলেন, ‘৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার? বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে। কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারব বলতে পারছি না।’

গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানিখাতে লুটপাটকারীদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা।

তিনি বলেন, ‌‘গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা লুটপাট চালিয়েছে, তাদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার।’

একই দাবি তুলে জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম বলেন, ‘এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আগে এখাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদানি সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় : জ্বালানি উপদেষ্টা

প্রকাশের সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫