Dhaka ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক যে শর্তে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত ট্রাম্প দুই হত্যা মামলা: রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির ধামইরহাটে হত্যা মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেফতার নওগাঁয় দুই ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ৩ মামলা, জরিমানা ২২ হাজার টাকা রাজবাড়ীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশ বলছে ‘এখনই বলা যাবে না’

গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না : আমীর খসরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 221

গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান’ বিষয়ক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে সংস্কারের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রান্তিকালে জাতীয়তাবাদের সত্তা দিয়েছেন তিনি। জর্জ ওয়াশিংটনের সঙ্গে তার তুলনা হয়।’

বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার ৯০ শতাংশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ছয় বছর আগে খালেদা জিয়া ভিশন-২০৩০ এ সংস্কারের কথা বলেছেন। দুবারের বেশি প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথাও উল্লেখ ছিল। এখন বিএনপিকেই সংস্কারের সবক দেয়া হচ্ছে।’

আমীর খসরু বলেন, ‘সব দলের সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা উচিত। গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না। সরকারের কথাবার্তা আচার-আচরণে এর বাইরে কিছু চিন্তা করা সমুচিত নয়।’

গণতন্ত্র নির্বাচন নিয়ে জাতীয় ঐক্য হতে পারে বলে উল্লেখ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘সব বিষয়ে ঐক্য না-ও থাকতে পারে। তবে নির্বাচিত সরকার যত দ্রুত হবে তত ভালো।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না : আমীর খসরু

প্রকাশের সময় : ০৫:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫