Dhaka ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’, ভাইরাল এ গানটির অর্থ জানেন?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 434

ইন্টারনেটের এই যুগে নিত্য নতুন জিনিস ভাইরাল হচ্ছে এখন। মুহুর্তেই ছড়িয়ে যাচ্ছে। আর তাতে বুদ হয়ে থাকছেন কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী। সম্প্রতি ভাইরাল হয়েছে ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ শিরোনামের একটি গান।

ইউটিউব, টিকটক, ফেসবুক রিলস সবখানেই বাজছে গানটি। ভারতের বাইরে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান থেকেও লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন। অর্থ না জানলেও শ্রোতারা মজেছেন এর সুরে। এমনকি গানটির উৎপত্তি কোথা থেকে সেটিও অনেকেরই অজানা।

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ/ ধনকে চিনলি তুই ননী সিনা/ মনকে চিনলি নাই/ সুনাকে চিনলি, মনাকে চিনলি/ মানুষ চিনলি নাই/ ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’। গানের এই লাইনগুলোই এখন মুখে মুখে সবার। কিন্তু গানের কথাগুলো মোটেও বোধগম্য হচ্ছে না তো? গানটির বাংলা অর্থ দাঁড়ায় – ‘সত্যিই লজ্জার, ননী/ তুমি শুধুই সম্পত্তি দেখলে, কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না/ তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ। কিন্তু, প্রকৃত মানুষ চিনতে পারোনি/ আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এ ভাবে ছেড়ে দিয়েছ/ যার টাকা পয়সা আছে তার মন নাই/ আমার মনকে দেখলি না ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ।

গানটির উৎপত্তি সম্পর্কে জানা গেছে, গানটি তিন দশকের পুরনো। এটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের গান। গানটির ভিডিওটি নির্মিত হয়েছে দুই দশক আগে। শিল্পীর নাম সত্য অধিকারী। গানটি ১৯৯৫ সালে প্রথম রেকর্ড করা হয়েছিল।

এরপর ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করেন। আর গানটির ভিডিওটি পরিচালনা করেছেন মানবভঞ্জন নায়ক।

গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশে গানটি গেয়েছেন কৃষক প্রেমিক।

এই গানে অভিনয় করেছেন সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল। তিনি একজন থিয়েটার অভিনেতা। বেশ কিছু ছবিতেও নামভূমিকায় অভিনয় করেছেন। এমনকি, অল ইন্ডিয়া রেডিও’র একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং শিক্ষক। এই গান প্রথম রেকর্ড করা হয় ১৯৯৫ সালে। পরে তৈরি হয় মিউজিক ভিডিও। আর এতো বছর পর ইন্টারনেটের এই যুগে গানটি ভাইরাল হয়ে যায়। এখন ফেসবুক থেকে ইন্সটাগ্রাম, টিকটক থেকে ইউটিউব- সব জায়গায় ব্যাপক আলোড়ন ফেলেছে এই গান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’, ভাইরাল এ গানটির অর্থ জানেন?

প্রকাশের সময় : ০১:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫