Dhaka ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 336

বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪-১৬ ফেব্রুয়ারি।

দ্বিতীয় পর্ব শেষে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।
সিনিয়র সচিব ও শুরায়ী নিজামের মুরব্বিদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা দুইভাগে আয়োজিত হবে। শুরায়ী নিজামী তাবলীগ জামাত বাংলাদেশের অনুসারীরা দুইভাগে ইজতেমা অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা

প্রকাশের সময় : ০২:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫