Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

জার্মান চ্যান্সেলরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 153

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সামিটের সাইডলাইনে তাদের মধ্যে বৈঠক হয়।

বৈঠকে বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় যেমন অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। উভয় নেতা আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, চার দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট সম্মেলনে যোগ দিতে সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হন। আজ স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জার্মান চ্যান্সেলরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রকাশের সময় : ১১:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫