Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি, গঠিত হবে কাউন্সিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 236

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। এই কাউন্সিলের মাধ্যমেই বিচারপতিদের নিয়োগ দেয়া হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার।

এতে বলা হয়, বিচারপতি পদের জন্য উপযুক্ত ব্যক্তিদের বাছাই করার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে। তা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে পরিচিত হবে। প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন।

কাউন্সিলের বাকি সদস্য হিসেবে আপীল বিভাগের একজন ও হাইকোর্ট বিভাগের দুইজন সবচেয়ে সিনিয়র বিচারক, আপীল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক, অ্যাটর্নি জেনারেল ও চেয়ারপারসনের মনোনীত একজন আইন বিশেষজ্ঞ থাকবেন।

অধ্যাদেশে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের রেজিস্টার পদাধিকারবলে এই কাউন্সিলের সচিব হিসেবে থাকবেন। তিনি কাউন্সিলকে প্রয়োজনীয় সাচিবিক সুবিধা দেবেন।

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচারক নিয়োগে নতুন অধ্যাদেশের আওতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। এর মাধ্যমে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি, গঠিত হবে কাউন্সিল

প্রকাশের সময় : ১০:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫