বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 194

আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম দফায় গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেগুলো হলো, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট ১১টি কমিশন গঠন করেছে। এর মধ্যে গত ৩ অক্টোবর প্রথম দফায় এসব কমিশন গঠন করা হয়।

এরপর নভেম্বরে বাকি পাঁচটি কমিশন গঠন করা হয়। সেগুলো হলো, গণমাধ্যম সংস্কার কমিশন, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশনের ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রকাশের সময় : ০৯:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫