Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

বঞ্চিত উপসচিবরা পদোন্নতি পাচ্ছেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 164

আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাবেন প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা। এছাড়া প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিবও একইসঙ্গে পদোন্নতি পাবেন।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।

অতিরিক্ত সচিব বলেন, ২৫ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে। ডিসেম্বরে তাদের পদোন্নতি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কাজের চাপে সেটি সম্ভব হয়নি। আমরা কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে তারা পদোন্নতি পাবেন।

অতিরিক্ত সচিব বলেন, প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন তারাও এই ২৫ ক্যাডারের সঙ্গে একযোগে পদোন্নতি পাবেন।

তিনি বলেন, প্রশাসনের ২৪তম রেগুলার ব্যাচের পদোন্নতি নিয়েও কাজ চলছে। তারাও তাদের সবার সঙ্গে পদোন্নতি পাবেন। সবমিলিয়ে ২৫ ক্যাডারের উপসচিবরা, ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা এবং ২৪তম ব্যাচের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বঞ্চিত উপসচিবরা পদোন্নতি পাচ্ছেন

প্রকাশের সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫