সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল

জবিতে বোরকা পরে সনদ তুলতে গিয়েও ধরা পড়লেন ছাত্রলীগ কর্মী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 129

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতকের সনদ তুলতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নারী কর্মী।

রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগের ওই নারী কর্মীকে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, আটক হওয়া ছাত্রলীগ কর্মী আফিয়া বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) শিক্ষার্থী। আফিয়া আনজুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার স্নাতক পরীক্ষার সনদ তুলতে গিয়েছিলেন। এরপর সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে প্রক্টর অফিসে নিয়ে যায়। এ সময় প্রক্টর অফিসে না যেতে শিক্ষার্থীদের সঙ্গে ধ্বস্তাধস্তিও করেন তিনি। প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে পুলিশকে অবগত করে প্রশাসন।

শিক্ষার্থীরা বলেন, আফিয়া জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত। ছাত্রী হলে ছাত্রলীগ নেত্রী পরিচয়ে দাপট দেখাতেন। শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তা করতেন বলেও জানিয়েছে হলের শিক্ষার্থীরা। কিছুদিন আগেও তার ফেসবুক আইডি দিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পেজে আওয়ামী অপকর্মসংক্রান্ত পোস্টে নানা বাজে মন্তব্য করতে দেখা গিয়েছিল আফিয়াকে।

ছাত্রলীগ কর্মী আফিয়া বলেন, আমি জগন্নাথের কাউকেই কোনো প্রকার আঘাত করিনি, কোনো বিরোধিতা করিনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। কারণ আমি জুলাই আন্দোলনে এমন কোনো বিরোধিতা করিনি, আমি তখন বাড়িতে ছিলাম। আমি ছাত্রলীগ করতাম। শেখ মুজিবের আদর্শকে ধারণ করি। কিন্তু আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। আমি জগন্নাথের রাজনীতিতে সক্রিয় না, ১৯৭১ এর আদর্শকে লালন করি। আমি বঙ্গবন্ধুর পক্ষের লোক। আমার ছাত্রলীগের কমিটিতে কোনো পদও ছিল না। আমার কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবিতে বোরকা পরে সনদ তুলতে গিয়েও ধরা পড়লেন ছাত্রলীগ কর্মী

প্রকাশের সময় : ১২:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫