Dhaka ০১:১০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

নরসিংদীতে বিএনপি-যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 179

নরসিংদী সদরের শেখেরচরে ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষে মঞ্জুর ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বখতিয়ার হোসেন নামে একজন গুলিবিদ্ধ হন।

নিহত মঞ্জুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। তিনি আহত বখতিয়ার হোসেনের ডিস ও ইন্টারনেট ব্যবসার কর্মচারী ছিলেন। আহত বখতিয়ার হোসেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেখেরচর এলাকায় আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে বিরোধ চলছে। এসব বিষয় নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিল। এরই মধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়, শুরু হয় গুলি ছোড়া। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মঞ্জুর নিহত হন, আর আহত হন বখতিয়ার। গুলিবিদ্ধ বখতিয়ারকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মঞ্জুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরদির্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নরসিংদীতে বিএনপি-যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

প্রকাশের সময় : ১১:২২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫