বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ ‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’ নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 184

হোটেল-রেস্তোরাঁয় বাড়তি ভ্যাট প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভের মধ্যেই এই ঘোষণা দেয় এনবিআর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এনবিআর মূসক আইন-বিধির দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সি এ ঘোষণা দেন। এনবিআর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বা আগামী রবিবার হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভান্ডারের ভ্যাট প্রত্যাহারের আদেশ জারি করতে পারে এনবিআর।

এ ছাড়াও ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায় ভ্যাটের হার কমতে পারে। পূর্বের ভ্যাটে ফিরে গেলে দাম কমবে এসব পণ্যের।

সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সি বলেন, মূল্য সংযোজন কর মূসক ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। রেস্তোরাঁ ও দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ মূসক প্রযোজ্য ছিল সেটাই থাকবে।

৯ জানুয়ারি শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। এর পর থেকেই বাড়তি ভ্যাট ও শুল্কের বিরোধিতা করে আসছে ব্যবসায়ী ও গ্রাহকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম

প্রকাশের সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫