Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

রাবি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ধারাবাহিক মতবিনিময়

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 166

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সমস্যা সমাধানের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ এবং ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নোট করেন। তিনি আশ্বাস দেন যে, শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলো যাচাই-বাছাই করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এই মতবিনিময়ে সংশ্লিষ্ট বিভাগের প্রায় ১৫০ জন শ্রেণি প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর আগে ৯ জানুয়ারি কলা ও বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।এবং ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ধারাবাহিক মতবিনিময়

প্রকাশের সময় : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫