বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ ‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’ নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান

লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 134

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি হয়।

স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করে হাবিব পরিবহন। গাড়ির সমস্যা থাকায় কয়েকদিন ধরে বাসটি তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম) রাখা হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাবিব পরিবহনের মালিক রায়হান জানান, কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে ঢাকা মেট্রো ব-১৪-২৮১৮ বাসটি নেওয়া হয়েছিল। এখন চালু পেট্রোল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি

প্রকাশের সময় : ০৮:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫