Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সুইজারল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 160

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। নতুন বছর উপলক্ষে এটিই তার প্রথম বিদেশ সফর।

আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, চার দিনের সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

সম্মেলন ছাড়াও, ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সাথে বৈঠক করবেন।

সবশেষ, প্রধান উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করেন। তিনটি সফরেই বহুপক্ষীয় ফোরামের অংশগ্রহণ ছিল। এখন পর্যন্ত ড. ইউনূস দ্বিপক্ষীয় কোনো সফর করেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুইজারল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস

প্রকাশের সময় : ১১:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫