শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি ১৬ বলে শূন্য রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের পাল্টা লড়াই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের বিদায়লগ্নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ৫৭৭টি হারানো মোবাইল ফেরত দিলেন নওগাঁর পুলিশ সুপার টেস্টে ২০২৬ সালে বাংলাদেশ: ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ঢাকা যায়নি দলীয় ব্যর্থতা বিএনপির নাম করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্কের ব্যবহারসীমা নির্দিষ্ট করছে ওপেনএআই, উদ্বেগে ব্যবহারকারীরা

সন্তান-প্রতিবেশীকে ইসলাম শিক্ষা দেওয়ায় উইঘুর নারীর ১৭ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 172

প্রতিবেশী ও সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়ায় চীনে ৪৯ বছর বয়সী এক উইঘুর নারীকে কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার। সেইলিহান রোজি নামের ওই নারীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জিনজিয়াং প্রদেশের কারাগারে থাকতে হবে তাঁকে। এ ছাড়া তাঁর সন্তানদেরও কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া বলছে, মুসলিম ওই নারী তাঁর সন্তানকে ধর্মীয় গ্রন্থের আয়াত শেখান বলে অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই ধরনের কর্মকাণ্ড অবৈধ। এ কারণে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জিনজিয়াং প্রদেশের কাশগারের কোনাশেহের কাউন্টির সেইবাগ গ্রামের বাসিন্দা সেইলিহান রোজি। তাঁর বিরুদ্ধে করা মামলার সঙ্গে জড়িত একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা বলছেন, ধর্মীয় শিক্ষার ওপর চীনের কঠোর বিধানের অধীনে এই ধরনের কার্যকলাপকে বেআইনি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই তিনি এই শাস্তি পেয়েছেন।

এ সংক্রান্ত মামলায় রোজির সন্তানদের একজনকে ১০ বছর ও আরেকজনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ইয়াকুপ হিদায়েত নামের তাদের এক প্রতিবেশীকেও সাজা দেওয়া হয়েছে। তিনি ৯ বছরের কারাদণ্ড পেয়েছেন। রোজি ধর্মীয় শিক্ষা দেওয়ার সময় তিনি তাতে অংশ নেওয়ায় এই শাস্তি।

এ ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এই ধরনের নীতিগুলো চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রকৃত প্রচেষ্টার পরিবর্তে উইঘুর জনগোষ্ঠীর মৌলিক ধর্মীয় অধিকারের ওপর আক্রমণের প্রতিনিধিত্ব করে। উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

সোর্স: রেডিও ফ্রি এশিয়া

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সন্তান-প্রতিবেশীকে ইসলাম শিক্ষা দেওয়ায় উইঘুর নারীর ১৭ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫