Dhaka ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম

উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / 205

বিশ্ব ইজতেমার ময়দান দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষের ঘটনার পর উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিত বিবেচনা পূর্বক গত বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে কামরপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর ১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারিকৃত নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো।

এর আগে গত ১৭ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় চার প্লাটুন বিজিবিমোতায়েন করা হয়।

এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে কামরপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর ১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ করেছিল ডিএমপি। সেটিই এখন প্রত্যাহার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশের সময় : ০২:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫