Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল শতাধিক এনওসি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : পোস্টাল ভোট নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮ কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

সচিবালয়ের অস্থায়ী প্রবেশ পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 129

বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ইস্যুকৃত স্থায়ী ও অস্থায়ী প্রবেশ পাস ব্যতিত সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে। যার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যতিত অস্থায়ী পাশ পাওয়া ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। একইভাবে সাংবাদিকদের অস্থায়ী প্রবেশ পাস থাকায় আপাতত কোনো সাংবাদিকই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে ডিএমপি’র ১৫ আব্দুল গনি রোডে স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সচিবালয়ের অস্থায়ী প্রবেশ পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও

প্রকাশের সময় : ১১:১৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪