Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত পাংশায় কৃষক-নারী-প্রতিবন্ধীদের সহায়তা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ডিআইজিসহ ৩১ পদে রদবদল ডাস্টবিন, ড্রেনেজ ও গণশৌচাগারের অভাবে ভোগান্তির নাম কামারখালী বাজার পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অশ্লীলতার অভিযোগে ১৮ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 176

অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগে পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। দেশটিতে চলমান ১৮টি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এই প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

সরকারের দাবি, এসব প্ল্যাটফর্ম ভারতীয় আইন লঙ্ঘন করে আপত্তিকর এবং পর্নোগ্রাফিক কনটেন্ট প্রচার করছিল। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এগুলোর প্রসার ঘটানো হচ্ছিল।

২০২১ সালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ভারতে পর্নোগ্রাফি প্রদর্শনের ওপর একাধিক নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। কিন্তু ওই নির্দেশিকা উপেক্ষা করেই কিছু ওটিটি প্ল্যাটফর্ম আপত্তিকর কনটেন্ট দেখাতে থাকে। ফলে দেশীয় সংস্কৃতি এবং আইন রক্ষার্থে সরকার এই পদক্ষেপ গ্রহণ করে।

সম্প্রতি লোকসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইন লঙ্ঘনকারী ওটিটি প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র অশ্লীল কনটেন্ট প্রচারেই থেমে থাকেনি। তারা ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে দর্শকদের আকর্ষণ করার চেষ্টা করেছে। এই মাধ্যমগুলোতে ছোট ছোট ক্লিপ আপলোড করে ব্যবহারকারীদের পুরো ভিডিও দেখার জন্য অ্যাপ ডাউনলোডে প্ররোচিত করা হয়েছে। এর ফলে ব্যাপক পরিমাণে তথ্য সুরক্ষার ঝুঁকি তৈরি হয়েছে।

সরকার শুধু এই অ্যাপগুলো নিষিদ্ধ করেই থেমে থাকেনি, বরং মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা এই অভিযোগ এনেছে যে, এই প্ল্যাটফর্মগুলো সচেতনভাবেই ভারতীয় আইন লঙ্ঘন করেছে এবং অশ্লীল কনটেন্টের মাধ্যমে সমাজে অপসংস্কৃতি ছড়িয়েছে।

নিষিদ্ধ করা ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে আনকাট আড্ডা, ভুভি, ড্রিমস ফিল্মস, ইয়েসমা, ট্রি ফ্লিকস উল্লেখযোগ্য।

সরকারের দাবি, ভারতীয় নাগরিকদের তথ্য সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের যুব সমাজকে অশ্লীলতা ও অপসংস্কৃতি থেকে রক্ষা করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই নিষেধাজ্ঞা সেই লক্ষ্যপূরণেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অশ্লীলতার অভিযোগে ১৮ ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

প্রকাশের সময় : ১২:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪