Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের অভিযানে গ্রেফতার ৩ ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর হাসনাত আবদুল্লাহকে ‘শিশুবক্তা’ মাদানীর হুঁশিয়ারি বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে বিদ্যুৎকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী খুনিদের ফেরাতে ভারতের ইতিবাচক মনোভাব থাকলে সফরে যাবেন প্রধানমন্ত্রী: রাশেদ খান বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা, অতঃপর… ছোট যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে আশ্রয়ণের ৮০ পরিবার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 134

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ ডিসেম্বর) এই মামলাটি দায়ের করা হয়েছে বলে দুদকের উপ পরিচালক মো. আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন। সম্পদ বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় এ অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুরকে তলব করে দুদক। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

অভিযোগ আছে এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশের সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪