Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 125

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সমাজের সার্বিক বিষয়ে কথা বলাও আলেম-ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলুন। দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে।

শনিবার কুমিল্লার দেবিদ্বারে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে। যেন কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগাতে না পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘু রয়েছে, তারা এদেশে সবচেয়ে বেশি নিরাপদ। আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবো।

দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে ও মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো. সিয়াম আহাম্মেদ প্রমুখ।

এ ছাড়া একইস্থানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন হাসনাত আবদুল্লাহ। এসময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার নিয়ে জরুরি করণীয় নিয়ে আলোচনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ

প্রকাশের সময় : ১০:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪