Dhaka ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান, বিএনপি নেতাকে শোকজ

শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 198

দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। এ পরিস্থিতিতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও জানিয়েছে, সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা। সেইসঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার সকালে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সংস্থাটি বলছে, আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ঘণ্টা অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সকালে দেশের সর্বনিম্ন ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর পর সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ ডিসেম্বর) দিন ও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে। এ সময় মধ্যরাত থেকে সকার পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

প্রকাশের সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪