শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের বদলে শুকি ছেলেকে নিয়ে মিষ্টি ছবি শেয়ার করে নজর কাড়লেন সোহিনী বোচাগঞ্জে ইউপি সদস্যকে লাঞ্ছিত, ভাইকে আটকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নওগাঁয় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত পাংশার হালদার পাড়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সাদ, ফিরতে লাগবে লম্বা সময় জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক জনবল সংকটে ঝিনাইদহের কৃষি বিভাগ, ৩৩২ পদের ১০০টিই শূন্য নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ৮০ হাজার কোটি টাকার সাম্রাজ্য! রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা

সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির ছবি প্রকাশ করল ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 140

সমুদ্র থেকে তুলে নিয়ে যাওয়া ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড।

ভারতীয় জলসীমায় অননুমোদিত মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি ভারতের।

মঙ্গলবার ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাংলাদেশি জেলে ও ট্রলারের তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন তারা।

এসময় নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের।

অনুমতি ছাড়া ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে দাবি করে ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, দুটি ট্রলার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলো প্যারাদ্বীপে আনা হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক নৌযান দুটি হলো- এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫।

ভারতীয় কোস্টগার্ড আটকের বিষয়টি স্বীকার করায় এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আইনি প্রক্রিয়ায় উদ্ধারের আহ্বান জানিয়েছেন সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন।

গত সোমবার খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। সংশ্লিষ্টদের দেওয়া তথ্যানুযায়ী, ৭৯ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ভারতীয় কোস্টগার্ড ৭৮ জনের কথা স্বীকার করল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির ছবি প্রকাশ করল ভারত

প্রকাশের সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪