Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর ঢাকায় পদ পাওয়া ছাত্রদল নেতা আসাদকে কালুখালীতে সংবর্ধনা ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে শত শত মানুষের ভিড় চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের সঙ্গে নতজানু কূটনীতি আর নয়: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 125

ভারত প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা যেন টেরোরিস্টদের আশ্রয়স্থল হয়ে না ওঠে। ভারতের সঙ্গে নতজানু কূটনীতি আর নয়।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিপীড়িতদের গণজমায়েতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, মোদিবিরোধী আন্দোলন, ডিএসএসহ বাংলাদেশে বিভিন্ন সময়ে হওয়া ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে গণজমায়েতে হাজারো নির্যাতনের ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের প্রতিটি জায়গা থেকে ফ্যাসিজমকে বিতাড়িত করতে হবে। ৭১’কে পুঁজি করে একে আওয়ামী লীগকরণ করেছে, তাদের বিচার হতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা হলে, আহত আন্দোলনকারীদের রক্তের ওপর পা দিয়ে সেটি করতে হবে।

মায়ের ডাক সংগঠনের আয়োজনে এই গণজমায়েতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি, গুম কমিশনের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।

এ সময় নিজেদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের সঙ্গে নতজানু কূটনীতি আর নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশের সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪