সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল

এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী তামিম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 161

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর শুরু হয়েছিল গত নভেম্বরে। সম্প্রতি চারদিনের এই ফরম্যাটের খেলা শেষ হয়েছে। এদিকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

টুর্নামেন্ট শুরুর আগে এবার জানা গেল এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গতকালই দুবাইতে ভারতকে হারিয়ে তার নেতৃত্বে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ।

এনসিএল টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন তামিম, ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে, এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। আগামী ১১ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সাল–ও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী তামিম

প্রকাশের সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪