Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

শিশুদের জন্য সিসিমপুরের নতুন আয়োজন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / 328

শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এলো জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। এবার বাংলা ভাষার অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করেছে ছড়ার সিরিজ। ছড়াগুলো আবৃত্তি করেছে শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।

ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের জন্য শুদ্ধ বাংলা উচ্চারণে মানসম্মত এই ভিডিও কনটেন্টগুলো নির্মিত হয়েছে ইউএসএআইডি/বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায়।

নির্মিত ৪০টি ছড়ার অধিকাংশই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই থেকে। ফলে শিশুরা তাদের পাঠ্যবইয়ের ছড়াগুলো আরও বেশি আগ্রহ এবং আনন্দের সঙ্গে শিখবে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে, যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে।

এ সম্পর্কে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ শাহ আলম বলেন, আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম, যা শিশুদের ভাষা শেখায় দারুণ সহায়ক। নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, দ্যোতনা, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই বিষয়টিকে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা। যা আমাদের শিশুদের শিখন প্রক্রিয়াকে আরও বেশি আনন্দময় ও অর্থবহ করবে। আমরা আশাকরি বরাবরের মতো বাংলাদেশ শিশু একাডেমি আমাদের এই উদ্যোগেও পাশে থাকবে।

সিসিমপুর সূত্রে জানা গেছে, নির্মিত ছড়াগুলো ইতোমধ্যেই সিসিমপুরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচার শুরু হয়েছে। এছাড়া সিসিমপুর এপস, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রমের মাধ্যমেও শিশু এবং অভিভাবকদের কাছে ছড়াগুলো পৌঁছানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশুদের জন্য সিসিমপুরের নতুন আয়োজন

প্রকাশের সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪