Dhaka ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / 144

 পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে রাজবাড়ীতে স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য়  আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত লতিফ কাজী রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর ছেলে। নিহত বিউটি বেগম (৩০) মহিষবাথান গ্রামের বিল্লাল মোল্লার মেয়ে। লতিফ ও বিউটি দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়,  বিল্লাল মোল্লার মেয়ে বিউটি বেগমর সাথে বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে লতিফ কাজীর সাথে ১২ বছর আগে  বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়েকে মানসিক ও শারিরীক নির্যাতন করতে থাকে স্বামী লতিফ কাজী। ২০২৩ সালের ১৮ জানুয়ারী তারিখে হত্যার আগের দিন ঝগড়া ও কথা কাথাকাটি হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। ১৯ জানুয়ারী তারিখে  জেলা সদরের বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামে মেয়ের স্বামীর বাড়িতে তার মেয়েকে রাত নয়টার দিকে তার দুই সন্তান ঘুমিয়ে পরার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পরে নির্মম ভাবে গলা কেটে বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এব্যাপারে মেয়ের বাবা রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে  দীর্ঘ শুনানি শেষে আদালত আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছে ন। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। চাঞ্চল্যকর হত্যাকান্ডের বিচারের রায়ে রাষ্ট্রপক্ষ সুষ্ঠু বিচার হয়েছে বলে মনে করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০৬:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪