Dhaka ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

রাজবাড়ীতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / 144

রাজবাড়ীতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা বুধবার পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় যুবদলের সভাপতি  আব্দুল মোনায়েম মুন্না।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আপনারা স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। আপনারা মনে করছেন দল ক্ষমতায়। কিন্তু আমরা ওই অবস্থানে নাই। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। রাজবাড়ীর বিএনপিতে কোন গ্রæপিং থাকবেনা। সবাইকে একীভূত করা হবে। আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে হলে, নির্বাচনে বিজয়ী হতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামীতে মাঠে থেকে কাজ করতে হবে। দলের বাইরে কোন কাজ করবেন না। তারেক জিয়া বলেছেন ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এক হয়ে আবারো মাঠে থেকে কাজ করতে হবে। বিএনপিকে বিজয়ী করতে হলে আবারো আন্দোলনের জন্য প্রস্তুত হন। আন্দোলন করে সফল হতে হবে। এখনো আমাদের আন্দোলন শেষ হয় নাই।

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রিয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির, কেন্দ্রীয় নেতা আমান উল্লা আমান, বিল্লাল হোসেন তারেক, রাজবাড়ী জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

প্রকাশের সময় : ০৮:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪