Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অনিয়ম তদন্তে প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / 156

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসএমএ হান্নানের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, সদর হাসপাতালে নি¤œমানের সেবা, রোগীদের রেফার্ড করাসহ তত্ত¡াবধায়ক ডা. এসএমএ হান্নানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত ১৪ নভেম্বর তারিখে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে তারা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে মৌখিক অভিযোগ জানায়। এর আগে বেশ কয়েকবার ডা. এসএমএ হান্নানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দীপক কুমার বিশ^াসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য দুই সদস্য হলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা, সাজেদা বেগম ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিকুল হাসান। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এজিবষয়ে তদন্ত কমিটির প্রধান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. দীপক কুমার বিশ^াস জানান, তারা সকাল থেকে বিকেল পর্যন্ত হাসপাতালের নানা বিষয় পর্যবেক্ষণ করেছেন। তদন্ত শেষ করে রাজবাড়ীর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সাথে বসেছিলেন। রিপোর্ট দেওয়ার আগে তদন্তে কী পেলাম তা এখনই বলা সম্ভব নয়। রোগীর মৃত্যু. টাইমিংয়ের অভিযোগ, বøাড ব্যাংক, জরুরি বিভাগ, ওটিসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা তদন্ত করেছেন। যেহেতু কমিটি হয়েছে। সেকারণে এককভাবে মন্তব্য করা সম্ভব নয়। তারা যেসব বিষয় দেখেছেন সবই তদন্ত রিপোর্টে উঠে আসবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অনিয়ম তদন্তে প্রতিনিধি দল

প্রকাশের সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪