Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কবর থেকে তোলা হবে সেলিম খান ও তার ছেলের মরদেহ গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫০ শতক জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / 418

 রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গড়াই নদীর চরে রাতের আঁধারে মতিন বিশ্বাস নামে এক কৃষকের ৫০ শতক জমির ৪০০ থেকে ৫০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় কলা গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা।

স্থানীরা জানায়, গত রাতে হঠাৎ চরের ৪ থেকে ৫শ কলাগাছ কেটে ফেলা হয়েছে। একটা গাছ কাটা আর মানুষ হত্যা করা সমান অপরাধ। কী কারণে কাটা হয়েছে আমরা জানি না। সকালে গিয়ে দেখি ৪-৫শ কলাগাছ কেটে ফেলা হয়েছে।

ভুক্তভোগী কৃষক মতিন বিশ্বাস বলেন, প্রায় ২০ বছর ধরে চরের ১ একর জমিতে কলাগাছ রোপণ করে আসছি। শুক্রবার আমি চরে গিয়ে দেখি আমার সব কলাগাছ মাটিতে পড়ে আছে। কে বা কারা এটা করেছে আমি জানি না। আমার সাথে কারোর শত্রæতাও নেই।

পাংশা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, এখনও কৃষকের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫০ শতক জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪