Dhaka ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস ডা. জুবাইদার ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল দম্পতির সাড়ে ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ পদ্মা নদীতে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি কমেছে ৬ সেন্টিমিটার চালু হয়েছে আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত বেকারি পণ্যের দাম বাড়ল ২০ শতাংশ, চাপে ভোক্তা জোরপূর্বক পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

সরকারি কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / 183

রাজবাড়ী জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের নিরীক্ষক প্রদীপ কুমার মন্ডরের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় সোহানুর রহমান জাকির নামে একজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে পাংশা উপজেলার নাদুরিয়া গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে। গত রোববার রাতে নরসিংদী সদর উপজেলার মাধবদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রদীপ কুমার মন্ডল একই উপজেলার মিশ্রী পাচবাড়িয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে।

পাংশা থানা সূত্র জানায়, গত ১১ এপ্রিল গভীর রাতে একদল দুর্বৃত্ত প্রদীপ মন্ডলের বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা বাড়ির চার সদস্যকে গুলি করে আহত করে। এ ঘটনায় ১৩ এপ্রিল তারিখে পাংশা থানায় মামলা হয়।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সাথে জড়িত অন্যদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে একটি অপহরণ ও ্একটি মারামারির মামলা রয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪