টিআইবির উদ্যোগে পরিবেশ দিবস

- প্রকাশের সময় : ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / 200

‘‘ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা সহনশীলতা” প্রতিপাদ্য নিয়ে বুধবার টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক) রাজবাড়ী আয়োজিত বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে এবটি র্যালি বের হয়ে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যড. খান মো. জহুরুল হক, ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, শের ই বাংলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সনাক সদস্য নুরুল হক আলম, সৌমিত্র শীল চন্দন, টিআইবির এরিয়া কো অর্ডিনেটর মাসুদ আহমেদ। ।
বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে টিআইবি নীতিনির্ধারণী পর্যায়ে নি¤œলিখিত সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরা হয়।






















