Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা

রাজবাড়ীতে ৮ জুয়ারি ও এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আতিয়ার রহমান, রাজবাড়ী
  • প্রকাশের সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • / 203

রাজবাড়ীর ডিবি পুলিশ ও পাংশা থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে আট জুয়ারি ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ী ডিবি সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাধাকান্তপুর থেকে জুয়া খেলার সময় আট জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলো রইজ সরদার, রতন শেখ, আমির হোসেন, সাইফুল সরদার, সালাম শেখ, মিরাজ কাজী, শান্ত মোল্লা ও মিজান শেখ। এদের সবার বাড়ি একই গ্রামে।

রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। রোববার তাদের আদালতে চালান করা হয়।

অপরদিকে পাংশা থানার পুলিশ শনিবার রাতে পাংশা উপজেলার সুজানগর থেকে দুইশ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে একই উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। পাংশা থানার এসআই মোজাম্মেল হক জানান, এব্যাপারে মামলা হয়েছে। আসামিকে রোববার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৮ জুয়ারি ও এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪