বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / 218

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদী থেকে বালু উত্তোলন করায় বুধবার দুপুরে ছয়টি বাল্কহেড মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড় এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসন অভিযান চালায়। এসময় সেখান থেকে বালু বোঝাই ছয়টি বাল্কহেড ও ছয়জন চালককে আটক করা হয়। পরে চালকদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

আটক বাল্কহেডগুলো মো. গাজিবুদ্দিন সরদারের ইয়া গাউস, জুয়েল গাজির মায়ের দোয়া-১, কবির জমাদ্দারের জেরিন সুলতানা, জামাল হোসেনের এসএম আদী, মো. রাহুল সরকারের মক্কা মদিনা ও মো. জিলাল মোল্লার মায়ের দোয়া।

একটি বাল্কহেডের চালক জানান, নদীতে বালু উত্তোলন শুরু হয়েছে বলে একজন বালু ব্যবসায়ী তাকে খবর দেয়। সে অনুযায়ী তারা রাজবাড়ীর অন্তারমোড় এলে স্থানীয়রা নদীর পাড়ে থামাতে বলে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসে আমাদের আটক করেন ও বাল্কহেড গুলো জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি মামলায় বাল্কহেডের সাথে সম্পৃক্তদের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোনো রকম বৈধ অনুমোদন ছাড়া নদী থেকে আর বালু উত্তোলন করবে না এমন মুচলেকা নিয়ে বাল্কহেডগুলো স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৯:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩