Dhaka ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

আইপিএলে দল পেলেন না যেসব তারকারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 133

এবারের আইপিএল নিলামে দল না পাওয়াদের মাঝে সবচেয়ে বড় নাম অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। দুইদিন ব্যাপী মেগা নিলামের প্রথম দিন নাম উঠলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ২ কোটি ভিত্তি মূল্যের এই ক্রিকেটারের নাম ওঠে নিলামের দ্বিতীয় দিনেও। এবারও তার জন্য আগ্রহ দেখায়নি ১০ দলের কেউ।

আইপিএলে এখন পর্যন্ত ৬ হাজার ৫৬৫ রান করেছেন এই ক্রিকেটার। অধিনায়ক হিসেবে শিরোপাও পেয়েছেন। তার দল না পাওয়া বেশ বড় এক খবর। আইপিএলের আরেক নিয়মিত মুখ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও এবার দল পাননি নিলামে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল না পাওয়া উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে আরও আছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, মুজিব উর রাহমান, স্টিভেন স্মিথ, নাভিন উল হাক, ডেওয়াল্ড ব্রেভিস।

বাংলাদেশের কোনো ক্রিকেটারও দল পাননি এবারের নিলামে। ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা। সরফরাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে তাকে ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

নিলামে দল না পাওয়ার তালিকায় আরও আছেন- স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন, টাইমাল মিলসের মতো ক্রিকেটাররা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপিএলে দল পেলেন না যেসব তারকারা

প্রকাশের সময় : ১২:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪