গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / 184

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাইক্রোবাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা সজীব মোল্লা (২২) নিহত হয়েছেন। তিনি একই গ্রামের লোকমান মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সজীব তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বেরিয়েছিলেন। কল্যাণপুর এলাকা অতিক্রম করার সময় একটি মাইক্রোবাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সজীব। তিনি কিছুদিন আগে নৌবাহিনীতে চাকরি পেয়েছেন। খুলনায় তার প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে তিনি বাড়িতে এসেছিলেন।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটিয়ে মাইক্রোবাসটি পালিয়ে গেছে। সেটাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।
Tag :























