মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে রথযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / 195

রাজবাড়ীতে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী শহরের হরিসভা লক্ষীকোল হরিসভা মন্দির কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রা শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লক্ষীকোল হরিসভা মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে বিনোদপুর রাধাগোবিন্দ জিঁউর মন্দির মাসিবাড়িতে গিয়ে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ এতে অংশ নেন। পূণ্যলাভের আশায় তারা রথের দড়ি টানেন। জগন্নাথ দেবকে তুষ্ট করতে দেওয়া হয় ফুল, ফল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রথযাত্রা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩