Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন আমার মাথা অন্যের শরীরে বসিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে: এমপি নাসের রহমান অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয় বৃষ্টিভেজা রাতে গৃহবধূর প্রেশার মাপতে গিয়ে বিপাকে গ্রাম্য চিকিৎসক তারা জিয়া ব্যবসা করতে পারলে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়: মাহমুদা মিতু মস্তিষ্কের অর্ধেক অপসারণের পরও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ক্রিস্টিনা খুবি ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি, ম্যানেজার বললেন ‘গলে যাওয়ার কথা ছিল’ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ

বালিয়াকান্দিতে ছাত্রদলের আনন্দমিছিলে হামলার অভিযোগ, আহত ৬

রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৯:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / 180

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ, বালিয়াকান্দি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাহাত, ছাত্রদলের অপু মন্ডল, রনি শেখ সহ ৬ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বালিয়াকান্দি টেম্পুস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের  প্রথমে বালিয়াকান্দি, রাজবাড়ী ও ফরিদপুরে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে বালিয়াকান্দি ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দমিছিল ওয়াপদা মোড় থেকে বের হয়ে টেম্পুস্ট্যান্ডে আসলে অতর্কিতভাবে মিছিলে হামলা চালানো হয়। বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা করে। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা হামলা প্রতিহত করার চেষ্টা করে। হামলার শিকার হয়ে ছাত্রদল নেতাকর্মীরা আশিকুর রহমানের দোকানে আশ্রয় নিলে দোকানের মধ্যে প্রবেশ করে মারধর করে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা টেম্পু স্ট্যান্ডে জড়ো হয়ে বক্তব্য দেন।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) রাজীবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ছাত্রদলের আনন্দমিছিলে হামলার অভিযোগ, আহত ৬

প্রকাশের সময় : ০৯:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩