মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে ৭ জুয়ারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / 204

রাজবাড়ী জেলা ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাতে রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ি এলাকা থেকে সাতজন জুয়ারিকে গ্রেপ্তার করেছে। তারা হলো শেখ মনসের, আব্দুল করিম, জমসের সরদার, জালাল শেখ, রশিদ শেখ, লোকমান সরদার ও আইয়ুব আলী। এদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ও বরাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপদন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাত সাগেড় ১০টার দিকে অভিযান চালিয়ে গোপালবাড়ি গ্রামের একটি মুদি দোকানের ভেতরে জুয়া খেলা অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, কিছু নগদ টাকা এবং জুয়া খেলার হিসাবের খাতা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর আসামিদের রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৭ জুয়ারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩