মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হ্যাটট্রিকের পথে চোটের বাধা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড নওগাঁর পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেফতার নওগাঁয় ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’ ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান

৬ মাস ধরে শিশুটিকে বলাৎকার করতেন মাদ্রাসা শিক্ষক

স্টাফ রিপোর্টার \
  • প্রকাশের সময় : ০৯:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / 205

দীর্ঘ ছয় মাস ধরে আট বছরের শিশুকে বলাৎকার করতেন মাদ্রাসা শিক্ষক মো. ইমদাদুল্লাহ। রাজবাড়ী সদর থানার পুলিশ সোমবার গভীর রাতে বাণিবহ থেকে তাকে গ্রেপ্তার করেছে। তিনি নড়াইল জেলার নড়াগাতি থানার চান্দেরচর গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন এলাকার একটি আবাসিক মাদ্রাসার শিক্ষক ইমদাদুল্লাহ। মাদ্রাসায় তিনি রাত্রিযাপন করেন। একই মাদ্রাসায় পড়াশোনা করে আট বছরের শিশুটি। গত ছয় মাস ধরে ইমদাদুল্লাহ ওই ছাত্রকে বলাৎকার করে আসছেন। গত রোববার রাত সাড়ে ১১ টার দিকে একইভাবে ওই ছাত্রকে বলাৎকার করার সময় শিশুটি চিৎকার দেয়। এসময় মাদ্রাসায় থাকা অন্য ছাত্র শিক্ষক এগিয়ে গেলে ইমদাদুল্লাহ পালিয়ে যান। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সোমবার ইমদাদুল্লাহকে একমাত্র ্আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই মো. কামরুজ্জামান শিকদার জানান, মামলা দায়েরের পর পুলিশ সোমবার গভীর রাতে সদর উপজেলার বাণিবহ থেকে শিক্ষক ইমদাদুল্লাহকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর ্আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬ মাস ধরে শিশুটিকে বলাৎকার করতেন মাদ্রাসা শিক্ষক

প্রকাশের সময় : ০৯:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩