মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হ্যাটট্রিকের পথে চোটের বাধা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড নওগাঁর পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেফতার নওগাঁয় ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’ ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান
নৌকাডুবি

প্রাণ গেল যুবকের

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৬:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • / 251

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পুকুরে ডুবে আকরাম মৃধা (৩২) নামের এক যুবক মারা গেছে। সে দৌলতদিয়া ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডল গ্রামের হাতেম মৃধার ছেলে। জানা গেছে, সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পাশে ছাত্তার ফকিরের মাছের পুকুরে নৌকাযোগে মাছের খাবার দিতে যায় আকরাম ও স্বপন বিশ্বাস।এ সময় নৌকাটি ডুবে গেলে গভীর পানিতে নিখোঁজ হয়ে যায় আকরাম। আকরামের সাথে থাকা স্বপন বিশ্বাস (৬৫) বলেন, আমি আর আকরাম একসাথে পুকুরে নৌকা দিয়ে মাছের খাবার দিচ্ছিলাম। হঠাৎ নৌকা তলিয়ে গেলে আমরা দু’জনে পানিতে ডুবে যাই,এসময় আমি অনেক কষ্টে কিনারায় পৌঁছাতে পারলেও আকরাম পানিতে নৌকাসহ তলিয়ে যায়। আমার ডাক-চিৎকারে আশেপাশের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়না। পরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজির পর আকরামের মরদেহ উদ্ধার করে।

এ সম্পর্কে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মোখলেছুর রহমান বলেন, পানিতে খোঁজাখুঁজি করার জন‍্য ডুবুরি প্রয়োজন। আমাদের এ উপজেলায় ডুবুরি নেই। মানিকগঞ্জের আরিচা স্টেশনে ডুবুরির জন‍্য খবর দিয়েছি। ডুবুরি দল মাঝনদীতে থাকাকালীন সময়ের মধ্যেই আমাদের কর্মীরা ঘন্টা খানেক খোঁজাখুঁজির পর মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। পরিবারের দিক থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় যোগাযোগ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নৌকাডুবি

প্রাণ গেল যুবকের

প্রকাশের সময় : ০৬:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩