Dhaka ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাঁশের বেড়ায় বন্ধ শিক্ষার্থীদের চলাচলের রাস্তা, ভোগান্তিতে হাজারো মানুষ ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না নওগাঁয় যানজট নিরসনে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে এসপির মতবিনিময় নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, ১ জুলাই থেকে কার্যকর হতে পারে মূল বেতন কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ভেনেজুয়েলার পাশে নেইমার নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

পাংশায় ফসলের ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / 344

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দড়িচৌবাড়িয়া গ্রামের একটি ফসলের ক্ষেত থেকে শুক্রবার সকালে রাব্বি মন্ডল (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। সে একই গ্রামের আকতার হোসেন মন্ডলের ছেলে। স্থানীয় আখরজানি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে তাদের বাড়ির অনতিদূরে মহিষভাঙ্গা বাজারে ব্যাডমিন্টন খেলা দেখতে যায় রাব্বি। এরপর সারা রাতে আর সে বাড়ি ফেরেনি। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ফসলের ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২